Thursday , 11 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১ মে বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষণ বড়–য়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জয় দত্ত বড়–য়া, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সহ -সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। আলোচনা সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় সভায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী পালিত

বীরগঞ্জে ধান মাড়াই মেশিনে শিশুর মৃত্যু

ছোটগল্প || ওয়েটিং লিস্ট

বীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন ৪ তলা ভবন ধসে শিক্ষার্থী আহত, রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার

বর্ষায় নদীতে বন্দি চরবাসী, নেই নিজের নৌকা