Saturday , 20 May 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২০ মে শনিবার ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাকে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্য মো. রাজিউর রহমান। সাধারণ সভায় সভাপতি সবাইকে স্বাগত জানান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের পর সভাপতির আহবানে সমিতির যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশে শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী।
গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হক মঞ্জু। পরে তিনি সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন। সমিতির গত এক বছরের অডিট রিপোর্ট, আয় ব্যয়ের হিসাব ও প্রপ্তাবিত বাজেট উপস্থাপন করেন কোষাধ্য ডা. মো. মেরাজুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন প্রফেসর আবু বকর সিদ্দিক, মো. রোকনুদ্দিন, মো. মোশারুল হক, মো. এনামুল হক, মো. ইয়াকুব আলী, মো. শাহীন ফেরদৌস, ডা. মেরাজুল ইসলাম প্রমুখ।
মুক্ত আলোচনায় বেশ কিছু সমস্য চিহ্নিত করা হয় এবং সমস্যা সমাধানের জন্য সদস্যদের বেশ কিছু পরামর্শ গ্রহন করে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ৫০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বীরগঞ্জে প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা

হাবিপ্রবিতে আন্ত:অনুষদীয় বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বোচাগঞ্জে আল সাদাকাহ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভেড়া ও সেলাই মেশিন বিতরন

হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু

পঞ্চগড়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

কাহারোলে ধান বোঝাই ট্রাকে আগুন

রুহিয়ায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

শীত উপহার কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা