Tuesday , 23 May 2023 | [bangla_date]

ঠাকুরগাওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন

মোঃ মজিবর রহমান শেখ,
“নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই, এখনই”। এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় ৩ দিন ব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানব কল্যাণ পরিষদ (এমকেপি)’র আয়োজনে ও দাতা সংস্থা নেট্জ-বাংলাদেশ এর সহযোগীতায় ২১ থেকে ২৩ মে এ ৩দিন ব্যাপি ক্যাম্পেইনের মঙ্গলবার (২৩ মে) ছিল সমাপনি দিন। ক্যাম্পেইনের ৩য় দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬টি ইউনিয়ন থেকে পিকআপে করে আগত দেড় শতাধিক সিএসও এর নারী পুরুষ সদস্যরা র‌্যালির মাধ্যমে শহর প্রদক্ষিণ করেন। র‌্যালিটি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিস, ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এ কার্যক্রমের সাথে সংহতি প্রকাশের আহবান জানান। এ সময় ক্যাম্পইনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমাদের সমাজের নারীরা প্রতিটি স্তরে কোন না কোনভাবে সহিংসতার শিকার হচ্ছে। যা ক্রমশ বেড়ে চলেছে। এর অন্যতম কারন হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির সামাজিকীকরন প্রক্রিয়া। এর একমাত্র পরিবর্তন ঘটতে পারে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। তাই আমাদের নিজ নিজ স্থান থেকেই এ সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক যুব সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

দিনাজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা বাড়াচ্ছে পিছিয়ে নেই নারীরা

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে  নবনির্বাচিত সংসদ সদস্য মনজুুরুল  ইসলামকে সংবর্ধনা

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মনজুুরুল ইসলামকে সংবর্ধনা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আলো ছড়াচ্ছে শিক্ষিকা হিরামনি

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিরলে নাশকতার মামলায় বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পিনাক চৌধুরীসহ বিএনপির ৩ নেতাকর্মীর জামিন মঞ্জুর

চিরিরবন্দরে জন্ম নেয়া দুই পা বিশিষ্ট গরুর বাছুর দেখতে মানুষের ভীড়

শিক্ষক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বাশিস’র মানববন্ধন