Monday , 15 May 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল আরিফুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভক্তভোগী পরিবার। রবিবার বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে সংবাদ সম্মেলন করেছেন তারা। তাদের অভিযোগ, আরিফুলের হত্যার সাথে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না।

ভুক্তভোগী পরিবারটি জানায়, আরিফুল পাশের বাড়ির এক মেয়েকে খুব পছন্দ করতো। তাকে না দেখে থাকতো পারতো না। এ জন্য সেখানে দেখতে যেতো বলে পরে জানতে পারি। এতে এলাকার হার্বাট, রেজাসহ কয়েকজন আমার ছেলেকে গুম কিংবা মেরে ফেলার হুমকি দেয়। গত ৪ এপ্রিল সন্ধ্যায় আরিফুল রমজানের ইফতার শেষে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। তার ঘটনার তিনদিন পর ৭ এপ্রিল শুক্রবার দুপুরে গ্রামের পাশে একটি পাথরের কোয়ারি থেকে হাতবাধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। আমার ছেলেকে হার্বাট, আনিছুর, পলাশ ও রুবেলরাই হত্যা করেছে। তাদের হুমকি গুম করার হুমকি ফলেছে।

আরিফুল পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত ১৩ এপ্রিল আরিফুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরাও ।

নিহত আরিফুলের মা জানান, আমার ছেলের হত্যার দোষীদের ফাঁসি চাই। রেজা, হার্বাট সকালে একবার আবার বিকালে একবার হুমকি দিয়ে গেছেন। রাতের বেলায় আমার স্বামী সন্তান ছিলো না, আমাকে বিভিন্ন হুমকি দেখিয়েছেন। ঘটনার বিষয়টি মানুষ জনকে না বলার জন্য। মসজিদের সামনে অনেক মানুষকে আমি বলে দিয়েছি। তারাই আমার সন্তানকে হত্যা করেছে। আমার সন্তানের বিচার পাচ্ছিনা কেন। মা হয়ে এ ব্যথা কিভাবে সহ্য করব বলেন বলেই কাঁদতে থাকেন তিনি। আসামীরা প্রভাবশালী হওয়ায় আমরা বিচার কি পাবো না?

আরিফুলের ইসলামের বড় ভাই আমিনুর ইসলাম জানান, দীর্ঘ ১ মাস থেকে আমার ভাইয়ের হত্যার বিষয়ে দোষীদের শাস্তি দাবি করে আসতেছিলাম। কিন্তু ফলপ্রসু না আসায় পরে জেলা জজ কোটে মামলা দায়ের করি। মামলাটি এখনো এন্ট্রি হয় নাই। এই মামলাটি বিজ্ঞ আদালত যেন সু-নজরে এই জন্যই জোর দাবী জানাচ্ছি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আরমান আলী জানান, আরিফুলের ঘটনায় তার পরিবার একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় এজাহার করেছিলেন। মামলা পাওয়ার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

পীরগঞ্জের নব নির্বাচিত ইউপি সদস্যকে ইয়াবা সহ দুইজন আটক

দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

অসহায় আ: খালেক সম্পত্তি উদ্ধার ও জানমালের নিরাপত্তার দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

শেখ হাসিনা’র মমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে, ও নিরাপদে থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় গভীর রাতে জমি দখলের মামলায় আ’লীগ নেতা নুরুল ইসলাম লালু গ্রেফতার

আবারও হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ফের উৎপাদন শুরু

দিনাজপুরে ফেন্সিগ্রীপসহ ৩জন গ্রেফতার

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত