Tuesday , 2 May 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ধান কাটা উৎসবের মধ্য দিয়ে দরিদ্র এক কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের ৪০ জমির ধান কেটে মাড়াই করে দিলেন তারা।

সকালে মকবুল হোসেনের জমিতে নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কাটায় অংশ নেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। ধান কাটা শেষে মাথায় করে ধান বহন করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়িয়ে দেয়া হয়। ধান কাটায় অংশ নেন জেলা কৃষকলীগের সভাপতি মাসুদ করিম, যুগ্ম সম্পাদক এডভোকেট আহসান হাবীব, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্ল্যাহ, সদস্য সচিব কবির হোসেন, দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, তারা মিয়া, জালাল উদ্দিন, মজিবর রহমান, ছাত্রলীগের মোবারক হোসেন, বিপ্লবসহ কৃষকলীগের শতাধিক নেতাকর্মীরা।

কৃষকলীগের কাছ থেকে এমন উপকার পেয়ে খুশি কৃষক মকবুল হোসেন। তিনি বলেন, ক্ষেতে ধান পেকে গেছে। কাটার পরিকল্পনা করছিলাম। কিন্তু শ্রমিক সংকট ও মজুরি বেশি থাকায় কাটতে পারছিলাম না। ঠিক এই সময় বিনা পারিশ্রমিকে কৃষকলীগ আমার ৪০ শতক জমির ধান কেটে দিবে ভাবতেও পারিনি। এই ধান কাটতে তিন চারজন শ্রমিক লাগতো। কৃষকলীগ ধান কেটে দেয়ায় অনেক উপকার হলো। আমি কৃষকলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন বলেন, এখন বোরো ধানের মৌসুম। এ সময়ের মধ্যে কৃষকের ধান কাটতে শ্রমিক সংকট ও অর্থের সংকট দেখা দেয়। তাই প্রধানমন্ত্রীর নিদের্শনা ও কৃষকলীগের নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। যে সকল কৃষক তার ক্ষেতের ধান শ্রমিক ও অর্থের অভাবে কাটতে আর মাড়াই করতে পারছেন না, তারা জানালে কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের নির্দেশনায় আমরা কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি কোন অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন, তা জানালে আমরা বিনা পারিশ্রমিকে সে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়ে আসব।

কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের সহযোগিতা করার জন্য আমাদেরকে নিদের্শ প্রদান করা হয়েছে। এ লক্ষে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে আজকে আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমির ধান কেটে দিয়ে আমরা তার গোলায় ভরে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সার্থকতার মধ্য দিয়ে কৃষকদের বীজ ও সার ঠিকমত দেয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। শ্রমিকের সংকট থাকার কারণে আজকে কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি। কোন কৃষকের যদি ধান কাটতে সমস্যা হয় তাহলে যেন তারা আমাদের নেতাকর্মীদের জানান। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

কিউদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর  মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক এ্যাডভোকেট আজিজুর রহমান এর মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

চিরিরবন্দর প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন

কাহারোলে বন বিভাগের রেঞ্চ অফিস ও কোয়াটারগুলো জরাজ্জ্বীর্ণ।। যে কোনো সময় ঘটতে পারে দূঘটনা

বিরলে কমলা চাষে যুবক সাদাতের সাফল্য

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত