Tuesday , 9 May 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় মলম পার্টির খপ্পরে বাস যাত্রী, ব্যাগ থেকে টাকা চুরি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় বাসে যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়েছেন রেজাউল করিম বকুল শাহ (৫৫) নামের এক
বাসযাত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আসার পথে এ ঘটনাটি ঘটে। পরে
বাসের স্টাফরা অচেতন অবস্থায় তাকে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করে। রেজাউল করিম দিনাপর বীরগঞ্জ
এলাকার বাসিন্দা। চিকিৎসা নিতে ভারতের উদ্দেশে বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাচ্ছিলেন।
দুপুরে ইমরান হোসেন নামের একজন জানান, রেজাউল করিম আমার বেয়াই হবেন। তিনি ভারতে চিকিৎসার
জন্য বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাচ্ছিলেন। পঞ্চগড় থেকে বাসে উঠার পর তেঁতুলিয়ায় আসার পথে এ
ঘটনাটি ঘটে। তার ব্যাগ থেকে মলমপার্টিরা টাকাগুলো নিয়েছে। ব্যাগে অন্যসব জিনিসিপত্র ঠিক আছে।
রেজাউল করিমের ছেলে জজিজুল ইসলাম বাবু জানান, বাবা উন্নত চিকিৎসার ভারতের উদ্দেশে বাংলাবান্ধা
ইমিগ্রেশনে যাচ্ছিলেন। সকালে বাড়ি থেকে বের হলে সকাল সাড়ে ১০টার দিকে ফোন দেই। তখন ফোন
রিসিভ হয়নি। পরে ফোনে জানতে পারি বাবা মলম পার্টির খপ্পরে পড়েছেন। খবর পেয়ে তেঁতুলিয়ায় ছুটে
আসি। বাবার ব্যাগে ৪০ হাজার টাকা ছিল। এই টাকাগুলো মলম পার্টিরা নিয়ে গেছে। এ হাসপাতাল থেকে
বাবাকে নিয়ে ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা নেয়া হবে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরমান আলী জানান, এ বিষয়ে কোন অভিযোগ
আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

তেঁতুলিয়ায় পুলিশের চিরনী অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নারী দালালসহ ২২জন আটক

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা পেলেন বীরগঞ্জের জমিলা বেগম

হরিপুরে টিউবওয়েলের মধ্যে কীটনাশক প্রয়োগ করে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ

আবারও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল

বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি

বীরগঞ্জে খাবার খেয়ে এতিমখানার ৬০ছাত্র অসুস্থ্য