Monday , 15 May 2023 | [bangla_date]

দিনাজপুরে অজ্ঞাত ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুুুুুুুলিশ

আনুমানিক ৬০ বছরের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। গতকাল শনিবার দিনাজপুর কোতয়ালী থানা সুত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কোতয়ালী থানাধীন মির্জাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন হলিল্যান্ড কলেজের সামনে পাকা রাস্তার পার্শ্বে মাটির উপরে শায়িত অবস্থায় দেখতে পায় এ্যাড. মোঃ খাইরুল আলম। তাৎক্ষণিক ভাবে তিনি বিষয়টি দিনাজপুর কোতয়ালী থানায় অবহিত করেন। পরবর্তীতে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীরুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে কয়েক পুলিশ লাশ উদ্ধার করে। সুত্রটি আরও জানায়, অজ্ঞাতনামা লাশটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত পুর্বক ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা এই ব্যাক্তির (লাশ) সন্ধান পাওয়া গেলেই দিনাজপুর কোতয়ালী থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

রাণীশংকৈলে মাঠ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ভূট্রা চাষে বাজিমাত : ভাল ফলনের সম্ভাবনা ।

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়া ১২ দিনেও সন্ধান মিলেনী কৌশল্যা রানী রায়ের

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশের ৩ বছর পূর্তি উৎসব

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

পীরগঞ্জে ছাত্রলীগ সভাপতির ৩ লাখ টাকা ছিনতাই

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে প্রয়াত জিল্লুর বিশ্বাস স্মরণে ফুটবল টুর্নামেন্ট