Monday , 22 May 2023 | [bangla_date]

দিনাজপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রামসাগরসহ চারটি ভেনুতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

নানা কর্মসূচরি মধ্য দিয়ে রোববার দিনাজপুরে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। সারা দেশের মত কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মিনারসহ একযোগে চারটি ভেনুতে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ বিশেষ মেডিটেশনসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অন্যান্য স্থানগুলো হল-দিনাজপুরের পর্যটন কেন্দ্র ঐতিহাসিক রামসাগর, কান্তজিউ মন্দির প্রাঙ্গণ এবং পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষ্যে ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের ‘ভাল মানুষ ভাল দেশ’ এই বিষয়ের উপরে বিশেষ মেডিটেশন অনুষ্ঠিত হয়। সারা দেশে অডিও কন্ঠে কোয়ান্টাম মেথড মেডিটেশন এর পথিকৃত শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক মেডিটেশন পরিচালনা করেন ।
বিশ^ মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার সদস্যরা ভোর ৫টা থেকে গোর এ শহীদ ঈদগাহ মিনার প্রাঙ্গনে সমবেত হতে শুরু করেন। ঠিক সকাল ৬টায় সারা দেশের কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা একযোগে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের দায়িত্বশীল আয়েশা আকতার ‘ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বিকল্প চিকিৎসা পদ্ধতি মেডিটেশন’ বিষয়ে উপরে স্বাগত বক্তব্য রাখেন। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয়া মা‘জী নাহার আল বোখারী মহোদয় তাঁর অডিও বক্তব্যের মাধ্যমে সারা দেশে দিবসটির কর্মসূচিতে অংশ নেয়া সকল সদস্যদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধেয়া মা‘জীর শুভেচ্ছা জ্ঞাপনের পর কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের দায়িত্বশীল ড. আশিকা আকবর তৃষার পরিচালনায় উপস্থিত সদস্যরা সমবেত কন্ঠে দিবসটির প্রতিবাদ্য পাঠ করেন।
সকাল ৬টা ১৫ মিনিটে এরপর শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের পরিচালনায় সারা দেশের মত দিনাজপুরে সদস্যরা একযোগে মেডিটেশনে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশ^ মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে মেডিটেশন বা ধ্যান চর্চার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে দিনব্যাপী ‘ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বিকল্প চিকিৎসা পদ্ধতি মেডিটেশন- এবং চিকিৎসকদের প্রেসক্রিপশনে মেডিটেশন শীর্ষক পৃথক দুটি বিশেষ ম্যাগাজিন জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে বিক্রি করা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার এই আয়োজনে জেলার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান

অসময়ের বৃষ্টিতে বিভিন্ন ইট ভাটায় কোটি টাকার ক্ষতি

পীরগঞ্জে মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উৎসবমুখর পরিবেশে শতবর্ষী প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

মোবাইল ফোনের দাম বেশী নেওয়ায় বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।