Wednesday , 24 May 2023 | [bangla_date]

দিনাজপুরে জমি ও বাস্তভিটা ফেরৎ চেয়ে অসহায় আদিবাসী নারীর সংবাদ সম্মেলন

৩ দশমিক ৭৮ একর জমির মালিকানা ফেরৎ চেয়ে দিনাজপুরে আদিবাসী নাগরিক মরহুম বরকা মার্ডি‘র অসহায় কন্যা প্রমিলা মার্ডি‘র সংবাদ সম্মেলন করেছে।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে বিরামপুরের আদিবাসী বরকা মার্ডি পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় প্রমিলা মার্ডি‘র পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে জেমস্ পিটার তালুকদার বলেন, বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর মৌজার ৩.৭৮ একর সম্পত্তিটি নানামুখী অপততপরতা ও চক্রান্তের মাধ্যমে জোবরদখল করে নেয়া হয়েছে। জমিজমা ও বাস্তুভিটা হারিয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মৃত বরকা মার্ডি‘র পরিবার। বিরামপুরের মো: জাহাঙ্গীর সেলিম বোল্ডারের অসীম ক্ষমতা ও কুটকৌশলের কাছে আমরা জমিজমা ও বসতবাড়ি হারিয়ে জীবন বাাঁচাতে পালিয়ে বেড়াচ্ছি।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, নাম মুল্যে নিলাম করা ৩.৭৮ একর ওই সম্পত্তির বর্তমান বাজার মুল্য ১১ কোটি ৩৪ লাখ টাকায় বিক্রয় করে ব্যাংক ম্যানেজার ও মো: জাহাঙ্গীর সেলিম বোল্ডার ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তারা লাভবান হলেও বর্তমানে অসহায় প্রমিলা মার্ডি ও তার পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। এসময় সংবাদ সম্মেলনে অসহায় আদিবাসী প্রমিলা মার্ডি ও তার পরিবার জমিজমা এবং বাস্তুভিটা ফিরে পেতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহায্য চাইলেন।
সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন ডেভিড র্মূমূ,বীনা র্মূমূ,ইলেন মূর্মূ,বর্ণা দাস,জন মূর্মূ ও প্রতিবন্ধী অনিসীম তালুকদার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভা ও র‌্যালি

দিনাজপুরে ট্রাক চাপায় ইজিবাইক চালক নিহত \ আহত-২

একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানালেন সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঘোড়াঘাটে ২১ তম পূণ্যময় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপাসনা

বোচাগঞ্জে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি দল এর আগমন উপলক্ষে জরুরী মতবিনিময় সভা

বোচাগঞ্জে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি দল এর আগমন উপলক্ষে জরুরী মতবিনিময় সভা

দিনাজপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

বীরগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে

ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়