Thursday , 4 May 2023 | [bangla_date]

দিনাজপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত রায় নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর-মোবারকপুর এলাকার মাঝে রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হামিদুল ইসলাম (৪০) নীলফামারী জেলায় কিশোরগঞ্জের একটি বেসরকারী সংস্থায় কর্মরত এবং কুড়িগ্রাম জেলার উলিপুরের কনছের আলীর ছেলে। অপরজন সুশান্ত রায় (৪২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।
জানা যায়, মৃত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেলযোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. একেএম নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পার্বতীপুর-ফুলবাড়ি রেলরুটের পার্বতীপুরের কয়লাখনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেল নিয়ে দুই আরোহী। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। প্রচন্ড শব্দে মোটরসাইকেলটি রেলওয়ের ৩৬৪ নম্বর খুঁটির কাছে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও জানান, নীলফামারী জেলায় একটি বেসরকারী সংস্থায় কর্মরত হামিদুল ইসলাম ভালোভাবে মোটরসাইকেল চালাতে জানতেন না। তাই রাজশাহী যেতে মোটরসাইকেল চালাতে পরিচিত ঘনিষ্ঠ সুশান্ত রায়ের সহায়তা নেন তিনি। যাওয়ার পথিমধ্যে রেলক্রসিং এ দূর্ঘটনা ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে উপজেলা পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ সংক্রান্ত সেমিনার

ঠাকুরগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের কলাকুশলীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দিনাজপুর সভাপতির বক্তব্য

শিগগিরই পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি ট্রেন-রেলপথ মন্ত্রী

হুইল চেয়ার উপহার পেল ৫০ জন প্রতিবন্ধী

দিনাজপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে হাঁস বিতরণ

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বীরগঞ্জে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

কীটনাশক প্রয়োগ করে প্রায় এক একর ভুট্টা ক্ষেত নষ্ট