Saturday , 13 May 2023 | [bangla_date]

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

শুক্রবার’ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
দিবসটি উপলক্ষ্যে উদযাপিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ৯ টায় দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এবং দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ। অন্যদের মধ্যে র‌্যালিটিতে অংশগ্রহণ করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার, উপাধ্যক্ষ মোছাঃ মোস্তফা বেগম, কোর্স কো-অডিনেসন অ্যাডভাইজার মনোয়ারা সুলতানা, প্রতিষ্ঠানের সচিব মোঃ শাহজাহান আলী এবং অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিকেল ৩ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

হরিপুরে দেহট্র মধ্যপাড়া জামে মসজিদ উদ্বোধন

রাণীশংকৈলে শীতে কাবু ছিন্নমূল মানুষ !

বীরগঞ্জে নানা আয়োজনে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালিত

বীরগঞ্জে এমপি গোপাল এর সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা পঞ্চগড় সীমান্ত থেকে ৬ বাংলাদেশি আটক করেছে বিজিবি

বীরগঞ্জে ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৮টি দলকে নিয়ে দিনাজপুরে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

বীরগঞ্জে নিজের বিয়ের নিমন্ত্রণ দিতে এসে লাশ হয়ে ফিরলো যাদব

মহিলা পরিষদের উদ্যোগে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত