Monday , 22 May 2023 | [bangla_date]

দিনাজপুর প্রেসক্লাবে জলমহাল ইজারাদার আরিফুলের সংবাদ সম্মেলন ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ

দিনাজপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি সুজন রানা ১ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে দিনাজপুর প্রেসক্লাবে জলমহাল ইজারাদার আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করে।
রবিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জলমহাল ইজারাদার শহরের বড়বন্দর নিবাসি আব্দুল আজিজের ছেলে আরিফুল ইসলাম অভিযোগপত্র পাঠ করেন। তিনি বলেন, ১৪৩০ থেকে ১৪৩২বাংলা সন পর্যন্ত ইজারার মাধ্যমে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আবেদনের মাধ্যমে কমলপুর ইউনিয়নের চুরহার জলমহালটি বুঝিয়ে পাই। এরপর দখল বুঝিয়ে পেয়ে গত ১৫ মার্চ বিকেলে জলমহালটি দেখতে গেলে ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি সুজন রানার নেতৃত্বে আরও বেশ কয়েকজন আমাকে ঘিরে ফেলে। এসময় সুজন রানা এই জলমহালটি লীজ নিতে হলে তার কাছ থেকে আমাকে নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করে। এতে মৌখিক প্রতিবাদ জানালে আমাকে জোরপূর্বক তার সমিতির কার্যালয়ে নিয়ে গিয়ে আটকে রেখে ১ লাখ টাকা চাঁদা দাবি করে সে। টাকা দিতে আমি অস্বীকার জানালে আমাকে মারপিট করতে থাকে। এমতাবস্থায় সংবাদ পেয়ে আমার ঘনিষ্টজন সজীব, সুমন, পলাশ ও রাকেশ আমাকে উদ্ধার করে। ঐদিনই কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করি আমি।
সংবাদ সম্মেলনে ইজারাদার আরিফুল বলেন, সুজন রানা নিজ অফিসে নিজেরাই ভাংচুর করে বিভিন্ন সামাজিক মাধ্যম, মানববন্ধন, সময় টিভিতে সংবাদ প্রচারণা, ইমরানগণের বিরুদ্ধে তার এ সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের নিকট ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি মো. সুজন রানার অপচেষ্টা বন্ধসহ জলমহাল ইজারাদার আরিফুল ইসলাম ও ইমরান গণের নিরাপত্তা প্রদানের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন হামলার শিকার এসএম ইমরান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মিশ্র ফলের বাগান করে লাখ টাকা আয়,সফল হয়েছেন – পারভেজ

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ

বোচাগঞ্জে (ডেভিল হান্ট) পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনসহ ৬জন গ্রেফতার

দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বীরগঞ্জের মরিচা ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রোকনুজ্জামান চৌধুরী মিঠু

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

পীরগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী