Monday , 15 May 2023 | [bangla_date]

দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী শাহানুর আলম শানু প্রশাসনের কাছে নিরাপত্তা দাবী

নিজের ও নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবী করে দিনাজপুর প্রেসক্লাবে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ী মোঃ শাহানুর আলম শানু। শাহানুর আলম শানু ফুলবাড়ী উপজেলার সজনপুর রেলগেট এলাকার মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি ফুলবাড়ী রেলগেট সেনমার্কেটে এলাকায় মেসার্স আর.কে.আর ট্রেডার্স নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। গত ১০ মে মারামারি সংক্রান্ত একটি মামলায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। একই দিন ফুলবাড়ী থানা পুলিশ নারী ঘটিত অসামাজিক কার্যকলাপ ও মানবপাচারের অভিযোগে আটককৃত হাজতী অপর তিনজন পুরুষ ও একজন মহিলা আসামীর সাথে আমাকে থানা হাজত থেকে বের করার সময় তাদের সাথে আমার ছবি তুলে। আমাকে অসামাজিক কার্যকলাপ ও মানব পাচারের অভিযোগে আটক করা হয়েছে মর্মে একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রচার করা হয়। এতে সামাজিকভাবে আমি ও আমার পরিবারবর্গ হেয় প্রতিপন্ন হচ্ছি এবং আমার পরিবারবর্গের সামাজিক মান-সম্মান হানী হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারের সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা প্রদানের দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মনজুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহিন আব্দুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন

বোদা সদরের খনন করা পাথেরাজ নদী আজ যেন মরা খাল

আটোয়ারীতে ‘রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

হাবিপ্রবিতে ২য় শেখ রাসেল স্মৃতি কাপ আন্তঃঅনুষদীয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন

সেতাবগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন পৌর মেয়র

পঞ্চগড়ে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপির ঈদ উৎসব

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাম্প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত