Tuesday , 2 May 2023 | [bangla_date]

দোকানেই চালাত ইয়াবা ব্যবসা-বালিয়াডাঙ্গীতে ইয়াবা সহ আটক-১

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্থা বাজারে দোকানের নাম পজির টেলিক। মোবাইল ও মোবাইল ফোনের নানা পণ্য বিক্রি করত এ ব্যবসা প্রতিষ্ঠানে। দোকানের অর্ধেকাংশের খাস কামরায় চালাত মাদক ব্যবসা। পুলিশ অভিযান চালিয়ে ওই দোকান থেকে ইয়াবাসহ আটক করেছে দুই যুবককে। পজির টেলিকমের মালিক পজির ও তার প্রাইভেট কারের ড্রাইভার লিমনকে।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানায়, এ মাদকচক্রটিকে আটক করতে অনেক দিন ধরেই পিছু লেগেছিলাম। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও মাষ্টার পাড়া বাজারস্থ আব্দুল করিম মেম্বার এর হাসকিং মিলের বিপরীতে সিরাজুল ইসলামে মার্কেটের দোকান ঘরের ভিতর ‘পজির টেলিকম’ নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসামীদ্বয় একে অপরের সহায়তায় পরস্পরের যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধ এদের আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের তোফায়েল হোসেনের ছেলে মোঃ লিমন হোসেন (২৪), ও উপজেলার দুওসুও (জিয়াখোর) গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোঃ পজির ইসলাম (২৬) কে ২১ পিজ ইয়াবা টেবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এব্যপারে বালিয়াডাঙ্গী থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আলুর বস্তায় ফেন্সিডিল উদ্ধার, আলুসহ ট্রাক জব্দ ও চালক-হেলপার আটক

লেবার সর্দার লুৎফর রহমানের ইন্তেকাল

বীরগঞ্জে লাউয়ের বাম্পার ফলন, লাভজনক হওয়ায় দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে

মধ্যপাড়া পাথরখনির উৎপাদন সাময়িকভাবে বন্ধ

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

হরিপুরে দুর্বৃত্তের হামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আহত ৩

ঠাকুরগাঁও বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের  মত বিনিময় সভা

বোচাগঞ্জে প্রেমদীপ প্রকল্পের মত বিনিময় সভা

দিনাজপুরে এক পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসাছাত্রীর !