Friday , 26 May 2023 | [bangla_date]

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

মোঃ মজিবর রহমান শেখ,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সহ বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ মে বিকালে মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সমাবেশের প্রধান অতিথি ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলম, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, এ অবৈধ ভোট চোর সরকারকে জনগন আর দেখতে চাইনা। তারা বিদেশি প্রভুদের কাছে গিয়ে ব্যর্থ হয়ে দেশে এসে মিথ্যা মামলা, হামলা করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। গাজীপুরের ভোটে এ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে জনগন। খুব শীঘ্রই আন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-১ আসনে চতুর্থ বারের মত নৌকা প্রতীকে মনোরঞ্জন শীল গোপাল এমপি মনোনয়ন পাওয়ার খবরে বীরগঞ্জ কাহারোলে আনন্দের জোয়ার

বীরগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

পীরগঞ্জে কৃষাণীর মাঝে বিনামূল্যে সার বিতরণ

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নকে সামনে রেখে বায়ার ক্রপসায়েন্স এশিয়া প্যাসিফিক প্রধানের বীরগঞ্জ সফর

দিনাজপুরে পেস্ট্রি হাউজ উদ্বোধন

পুকুরের মাছ ছিনতাইকারীদের বিরুদ্ধে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন পালন

কাহারােলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী মেলা

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে ইউএনও’র বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন