Monday , 15 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ইউনিয়ন ভ‚মি অফিসে দালালের কারাদন্ড

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক। দন্ডপ্রাপ্ত ওই দালালের নাম সফিকুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের খালপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, সামমেরা ইউনিয়ন ভ‚মি অফিসে বসে থেকে কাজ করে দেয়ার নামে অবৈধ উপায়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে দন্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম অবৈধ সুবিধা আদায় করেন মর্মে অভিযোগ পাওয়া যায়। সে অনুযায়ী গতকাল রোববার সকালে আকষ্মিক পরিদর্শনে এসে হাতেনাতে তাকে আটকের পর অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র রায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ এঁর মৃত্যু বার্ষিকী পালিত

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বীরগঞ্জে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক প্রনোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ

নির্বাচন কমিশন কোন চাপে আমাদের শাপলা মার্কা দিচ্ছে না -পঞ্চগড়ে সারজিস আলম

দেশে করোনায় আরও ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩৬

কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হরিপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ডে সয়লাব

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু