Tuesday , 2 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে গ্রীষ্মকালে শীতের পরশ

পঞ্চগড়\ ব্যতিক্রম ধরণের আবহাওয়া বিরাজ করছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। গত দুইদিন ধরে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। দিনে রোদ না থাকায় নি¤œমূখী সর্বোচ্চ তাপমাত্রাও। আর সর্বনি¤œ তাপমাত্রা কমে যাওয়ায় রাতে শীত অনুভ‚ত হচ্ছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর আগে গত রোববার ও সোমবার এখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিন ধরে মধ্যরাতের পর ফ্যানের সূইচ অফ রাখতে হচ্ছে। ভোরবেলা গায়ে জড়াতে হচ্ছে কাঁথা অথবা কম্বল। এ ছাড়া গতকাল মঙ্গলবার সকালে মৃদু থেকে মাঝারী কুয়াশার চাঁদরে ঢেকে যায় পঞ্চগড়ের অধিকাংশ এলাকা। গতকাল মঙ্গলবার আবহাওয়া অফিসের পরবর্তি ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার এবং ঢাকা, খুলনা, রবিশাল ও চট্রগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
গত মাসে দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হলেও পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে অনেক কম। রমজানের শেষের দিকে টানা তাপদাহের পর ঈদের আগের দিন ২১ এপ্রিল তেঁতুলিয়ায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। আর মাসের শেষ দিন ৩০ এপ্রিল সামান্য বৃষ্টি হয় পঞ্চগড়ে। এদিন ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
পঞ্চগড় জেলা সদরের বলেয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখি বাইরে অনেক কুয়াশা। এমন কুয়াশা দেখেছি শীতকালে। বৈশাখের শেষে এসে এমন কুয়াশা পড়বে ভাবতেই পারিনি। তবে এমন আবহাওয়া উপভোগ করেছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বাহ্যিক চোখে কুয়াশা মনে হলেও এটি আসলে ধূলিকণা। সারাদিন ভুপৃষ্ঠের ধুলোবালি আকাশে উড়ে রাতে জলীয়বাষ্প হয়ে যায়। যেগুলো মাটির উপরে থাকে। এটাকে কুয়াশা মনে হয়। পরিবেশ দূষণের কারণে জলবায়ুর পরিবর্তন হয়ে যাওয়ায় এমন আবহাওয়া বিরাজ করে। মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

বীরগঞ্জে রাতের আঁধারে কেটে ফেলা হয় ৩৫০টি লাউ গাছ

কাহারোলে ধানের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশী

রাণীশংকৈলে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরলে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুই মামলায় আসামি পাঁচ শতাধিক

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

তেতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে    -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যেন তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে -মনোরঞ্জন শীল গোপাল এমপি