Thursday , 4 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে চাওয়াই নদীর অবৈধভাবে বাঁধ কেটে বালু উত্তোলন অভিযানে যুবকের বিনাশ্রম কারাদন্ড \ ট্রাক্টর জব্দ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অবৈধভাবে চাওয়াই নদীর বাঁধ কেটে বালু উত্তোলনের অভিযোগে মো. শুভ (১৯) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও বালু বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। আটক শুভ সদর উপজেলার দোমনি সরকারপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া নামক গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন চাওয়াই নদীতে অভিযান পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পঞ্চগড় সদর থানার এসআই শামসুজ্জোহা ও তার সঙ্গীয় ফোর্স।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক জানান, লাঠুয়াপাড়া গ্রামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন চাওয়াই নদীর বাঁধ কেটে বালু কেটে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ছদ্মবেশে সেখানে হাজির হই। সেখানে বাঁধ কেটে বালু তোলার সময় বেলচাসহ তিন জনকে হাতেনাতে ধরে ফেলি। দুইজনের বয়স কম থাকায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। মুল অভিযুক্ত শুভকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত  শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

রাণীশংকৈল সাব রেজিস্টার অফিসে দূদকের অভিযান

ঠাকুরগাঁওয়ে আয়া থেকে বিপুল সম্পদের মালিক ও ২ শতাধিক আত্মীয় স্বজনকে সরকারি চাকুরী নিয়ে দিয়েছেন এই — মুক্তা রানী

বীরগঞ্জ উপবৃত্তি সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

পীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

আটোয়ারী প্রেসক্লাবের উদ্যোগে ভোরেরকাগজের সম্পাদক সহ অন্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সেতাবগঞ্জে দিনাজপুর চেম্বারের শীত বস্ত্র বিতরণ

নানা আয়েজনে দিনাজপুরে বিশ্ব এইডস দিবস পালিত