Wednesday , 31 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদান বিষয়ক সেমিনার

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ‘জিটুপি’ (সরকার টু ব্যক্তি) পদ্ধতিতে ভাতা বিতরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে শহর সমাজ সেবা কার্যালয়ের হলরুমে ওই সেমিনারের আয়োজন করা হয়। সমাজসেবা অদিপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি জানান, জিটুপি পদ্ধতিতে পদ্ধতিতে পঞ্চগড় পৌরসভা এলাকায় উপকারভোগীর সংখ্যা তিন হাজার ৫৩৭ জন। দরিদ্র ও সুবিধা বঞ্চিত উপকারভোগীদের সুবিধাজনক সময় এবং স্থানে এবং পছন্দমত মাধ্যমে (এজেন্ট ও মোবাইল ব্যাংকিং) টাকা প্রদান নিশ্চিত করে। সহকারী পরিচালক মো. মাসুম আলীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, ইরান চৌধুরী, মোস্তফা কামাল মিলন, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ।সেমিনারে স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকতা মো. ওয়ালিউল হক।সেমিনারে বেশ কিছু সুপারিশমালা তৈরি করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে রেলওয়ে কর্মচারীকে মারপিট : রেলের যন্ত্রাংশ লুট, থানায় এজাহার

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

রাণীশংকৈলে দুই শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে উত্তেজনা,সংঘাতের আশঙ্কা

ফটো সাংবাদিক নুর ইসলামের মাতার জানাযা ও দাফন সম্পন্ন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

পঞ্চগড় গুণীজন সম্মাননা প্রদান কমিটির সভা ও আর্থিক সহায়তা প্রদান

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না : শ্রম উপদেষ্টা

করোনা মহামারীতে চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম সংকট বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে