Friday , 19 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

পঞ্চগড় প্রতিনিধি\‘নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধে সোচ্চার হই এখনই’ শ্লোগানে পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ক্যাম্পেইন শেষ হয়েছে। নেট্জ বাংলাদেশ’র সহযোগিতায় প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশীপ ফর ইমপাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজস কমিউনিটিস ইন সিক্স ডিসট্রিক্ট এন্ড এ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের আওতায় ওই ক্যাম্পেইনের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। গতকাল বৃহস্পতিবার গ্রাম ও ইউনিয়ন থেকে আগত ৮টি পিকআপে করে নারী-পুরুষরা জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পঞ্চগড় প্রেসক্লাবসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রচারাভিযানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ক্যাম্পেইনে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারমান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।
এ সময় এমকেপির প্রসপেক্ট প্রকল্পের অ্যাডভোকেসি এন্ড ট্রেইনিং অফিসার লিলিমা মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর পারভীন বানু, সেকেন্দার আলী ও হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। এর আগে ক্যাম্পেইনের প্রথম দিন গত মঙ্গলবার ২৪টি গ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একযোগে লিফলেট ও পোষ্টার বিরতণ এবং বুধবার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, রাস্তার ধারের দোকানে লিফলেট বিতরণ করে প্রচারাভিযান চালানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ

বীরগঞ্জে ভূমিহীনদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে হরিজন ও দলিতদের চাকুরীর ক্ষেত্রে ৮০শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

বীরগঞ্জে আনুষ্ঠিক ভাবে যাত্রা শুরু করল স্বপ্ন

হরিপুরে উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

তেঁতুলিয়ায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পার্টনার প্রকল্পের কৃষক-কৃষাণীদের নিয়ে মতবিনিময়

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভা

পৌরসভার মাস্টাররোলের কর্মচারীদের বেতনবৈষম্য দূরীকরণ ও বৃদ্ধির দাবিতে স্মারকলিপি