Tuesday , 30 May 2023 | [bangla_date]

পঞ্চগড়ে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৫ দিনের বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি হলরুমে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চল ওই প্রশিক্ষণের আয়োজন করে। গতকাল সোমবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রংপুর অঞ্চলের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমীন, কোষাধ্যক্ষ মালেকা বেগম, পঞ্চগড় জেলা কমিশনার গুলশান আরা বেগম ও জেলা সচিব রেজিনা বেগম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাগাগাএ রংপুর অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষক সুমাইয়া তাবাস্সুম ও তানিয়া আমিন। ৫ দিনের ওই প্রশিক্ষণে পঞ্চগড়ের পাঁচ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন নারী শিক্ষিকা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের পুনাকের আয়োজনে শীতবস্ত্র বিতরণ রংপুর রেঞ্জের ডিআইজির

ক্যাম্পাসে ফিরলেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

রাণীশংকৈলে কুলিক নদীতে নববর্ষের গোসল করা হলো না ২ শিশু কন্যার

ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণকালে এসি ল্যান্ড সাথী দাস

বোচাগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

হরিপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

মরহুম প্রফেসর ইউসুফ আলীর মৃত্যুতে শোক সভা

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু