Sunday , 21 May 2023 | [bangla_date]

পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন পলাশ (৩৫) নামের এক বাংলাদেশী যুবক। রবিবার (২১ মে) দুপুরের পর উপজেলার ভজনপুর ইউপির অন্তর্গত ভুতিপুকুর সীমান্তের সাও নদীতে এ ঘটনা ঘটে। আহত পলাশ বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রবিবার দুপুরে ভুতিপুকুর সীমান্তে সাঁও নদীতে পাথর তুলতে যায় পলাশ। নদীতে অন্যান্য শ্রমিকদের সাথে পাথর তুলছিল সে। হঠাৎ ওই সময় ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য নদী পাড়ের চা বাগান থেকে শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলির শব্দ শুনে শ্রমিকরা পালিয়ে গেলেও গুলিতে আহত হন পলাশ। পলাশকে মাটিতে পড়ে থাকতে দেখে কয়েকজন শ্রমিক ছুটে এসে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রæত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে তাকে রংপুরে নেয়া হয়। এ ঘটনায় ওই সীমান্ত অঞ্চলে আতঙ্ক দেখা দিয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, পলাশের পেটের বাম পাশে গুলির আঘাত ও ক্ষত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবির লে. কর্ণেল যোবায়েদ হাসান বলেন, ঘটনার খবর পেয়ে বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবরূপীর মাসিক আসরে বাবা-মেয়ের হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ করে শ্রোতাদের

ইউনিয়ন পরিষদের ১১তারিখের ভোট স্থগিত

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা মূলক সাইকেল র‌্যালি

ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাকি

ঠাকুরগাঁওয়ে ৪০ বছর পর জেলা পরিষদের ১৯ শতক জমি ও ১৫ টি দোকান উদ্ধার

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

জঙ্গিবাদমুক্ত সৃজনশীল জাতি গঠনে সাহিত্য-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে নির্যাতন প্রতিবাদে বিরলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ