Wednesday , 10 May 2023 | [bangla_date]

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি

দিনাজপুরের বীরগঞ্জে কয়েকটি ইউনিয়নে ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল ও সেচযন্ত্রে মিলছে না পর্যাপ্ত পানি। ফলে সুপেয় পানিসহ দৈনন্দিন কাজে পানির সংকট দেখা দিয়েছে। এবার এ এলাকায় পর্যাপ্ত বৃষ্টির দেখা না মেলায় পানির স্তর নিচে গেছে। বিশেষ করে বীরগঞ্জের মোহাম্মদপুর, শিবরামপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের কিছুকিছু অংশে টিউবওয়েল থেকে পানি উঠছে না। যদিও কিছু টিউবওয়েলে স্বাভাবিকের চেয়ে অনেক কম পানি উঠছে। এসব এলাকায় ৩৭ থেকে কোথাও কোথাও ৪৫ ফুট নিচে নেমে গেছে পানির স্তর। তাই এলাকাজুড়ে টিউবওয়েল থেকে পানি না উঠায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরকারিভাবে মোহাম্মদপুর ইউনিয়নে ২৬টি সাবমারসিবল পানির পাম্প রয়েছে। এ ছাড়া পানির সংকট কাটাতে কেউ কেউ বাড়িতে গভীর নলকূপ বসিয়ে পানি তোলার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে সরকারীভাবে বসানো হচ্ছে তারা পাম্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে দেয়া নলকূপ থেকে পানি পাচ্ছে বলে জানান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. হুমাযুন কবির।
মোহাম্মদপুর ইউপির ঠাকুরগাড়া গ্রামের বাসিন্দা মেনোকা অধীকারি বলেন, একদিকে তীব্র গরম অন্যদিকে পানি সংকট মানুষের চরম ভোগান্তিতে ফেলেছে। পানি না থাকায় দূরের একটি পুকুরে গিয়ে গোসল করে আসি। আবার যেখানে ডিপ টিউবওয়েল আছে বা মটর দিয়ে জমিতে সেচ দিচ্ছে সেখান থেকে খাবার পানি এনে জমা রাখি। আমরা চাই এখানে একটি ভালো মটর পাম্পের ব্যবস্থা করা হোক।
মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ দেব শর্মা বলেন, এই ইউনিয়নে প্রায় ৩২ হাজার মানুষের বাস। এখানে ২০০৫সাল থেকে পানির সমস্যা দেখা দেয়। নদী-নালা, পুকুরগুলোতেও পানি শুকিয়ে যায়। কোথাও আগুন লাগলে আগুন নেভানোর জন্য ধুলা মাটি ছাড়া পানি থাকে না। তবে বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে প্রচুর বৃষ্টি হলে তখন টিউবওয়েল দিয়ে পানি বের হয়। সেগুলো থেকে কোনোমতে পানির চাহিদা পূরণ করছে। সরকারের কাছে দাবি জানাই, পানির জন্য এই ইউনিয়নে একটি আধুনিক প্রকল্প চালু করা হোক।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. হুমাযুন কবির বলেন, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নের কিছু অংশে পানির সমস্যা হচ্ছে। তবে মোহাম্মদপুর ইউনিয়নজুড়ে পানির সমস্যা রয়েছে। এর আগেও পানির সমস্যা ছিল তবে ২০১৮ সালের পর থেকে প্রকট আকার ধারণ করেছে। দেখা গেছে সাধারণ টিউবওয়েলগুলো থেকে পানি বের হচ্ছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে নলকূপ দেওয়া হয়েছে সেগুলো থেকে পানি পাচ্ছে।
তিনি আরও বলেন, পানির স্তর স্থান ভেদে ৩৭ থেকে ৪৫ ফুট নিচে নেমে গেছে। এ কারণে বাড়ির সাধারণ টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে না। এজন্য আমরা ২০১৮ সালের পর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে যুব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী  লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা

​ চীন থেকে এলো সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকান্ডে/নৈতিকতা অবক্ষয় ও বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক সভা

লায়ন্স ক্লাব’র অক্টোবর সেবাপক্ষে গভর্ণর কল- “মানবতাই আমাদের অনুপ্রেরণা” সেমিনার

অবশেষে ঘুম ভাঙ্গলো মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মার

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)এর আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

পঞ্চগড়ে চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ করার দা-বিতে মুসল্লিদের অবস্থান মান-বব-ন্ধন

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশ ইন

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়