Friday , 19 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬০ লিটার চোলাই মদ সহ দুই আদিবাসী নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের প্রিয়াংকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার ফুটকিবাড়ি সরকার পাড়া (সাওতাল পাড়া) গ্রামের বিশ^নাথ তির্কির মেয়ে বুদিয়া মিঞ্জি ও একই গ্রামের সন্দিব তির্কির স্ত্রী সুমিত্রা মায়া। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক মুকুল চন্দ্র সেন জানান, তারা গোপনে সংবাদ পান যে, দুই জন নারী চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে ঠাকুরগাাঁও শহরের নিয়ে যাওয়ার জন্য পৌর শহরের প্রিয়াংকা হোটেলের সামনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ থানারএকদল পুলিশ শুক্রবার সকাল ১০ দিকে সেখানে অভিযান চালান। এ সময় গ্রেপ্তার হওয়া ঐ দুই নারীর সাথে থাকা ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন এবং তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তারা মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চোলাই মদ সহ গ্রেপ্তার হওয়া দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও হাসপাতালে জিম্মি রোগীরা, পকেট কাটছে সিন্ডিকেট চক্র !

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে  বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে  ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বোদায় আনন্দ মিছিল, তাকে স্বাগত জানাতে ৫ হাজার বি.এন.পির নেতাকর্মী ঢাকায় যাবেন

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় কমিউনিটি পুলিশিং-ডে পালন

চিরিরবন্দরে স¤প্রীতির ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের উপবৃত্তি প্রদান

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার ভাষা-প্রেমিরা

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর  রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু’কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র