Thursday , 18 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা (২০ কেজি) গাঁজা সহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে উপজেলা গড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঐ গ্রামের মৃত পঞ্জাব আলীর ছেলে আব্দুল খালেক ও আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়গাঁওয়ের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় গৃহকর্তার বাড়ির শয়ন ঘড়ের খাটের নীচ থেকে দুই বস্তা গাঁজা (২০ কেজি) উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক ও তার স্ত্রীকে। পরে গাঁজা সহ তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গাঁজা সহ দুই জনকে আটক করে থানায় দিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

দিনাজপুরে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন সিভিল সার্জন’র

সরকার বাংলাদেশকে একটি বর্বর, অসভ্য ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে —মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না : শ্রম উপদেষ্টা

রাণীশংকৈলে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল

রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে কমিটি গঠনে অধ্যক্ষ মহাদেব বসাকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১৪ টাকা

তিন বিশ্ব সংস্থার যৌথ উদ্যোগে কো-চেয়ার মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে পীরগঞ্জে আনন্দ মিছিল

হরিপুরে বৃদ্ধা সলেমা বেগমের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর প্রকল্পের একটি ঘর