Monday , 1 May 2023 | [bangla_date]

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির নেতা নিহত আহত-১

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ ও রাণীশংকৈল সড়কের ফুটানি টাউন নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৭) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও তার স্ত্রী করিমা আকতার (৩৮)গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত সাইফুল ইসলাম হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গী পাড়া ইউনিয়নের দামোল গ্রামের মৃত কুসুমউদ্দিনের ছেলে। সাইফুল ইসলাম হরিপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

গতকাল রবিবার (৩০এপ্রিল) দিবাগত রাত ১২দিকে স্বামী স্ত্রী দুজনেই মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে চিকিৎসা শেষে পীরগঞ্জ উপজেলার ফুটানি টাউন এলাকায় পৌচ্ছালে দাড়িয়ে থাকা খড়ি ভর্তি ট্রাকটলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। তার স্ত্রী করিমা আকতার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমা আকতার হরিপুর উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন !

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি সাথে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা \ শ্রমিকদের মাঝে উচ্ছাস

বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সকল গুণাবলীতে সমৃদ্ধ হয়ে শেখ হাসিনার পথচলা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাোচাগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষনের চেষ্টাঃ গ্রেফতার ১

পীরগঞ্জে একুশ ফেব্রুয়ারী উপলক্ষে প্রস্তুতি সভা

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে হাবিপ্রবিতে হলের ভিত্তি প্রস্থর স্থাপন

রাণীশংকৈলে নকল কিটনাশক রাখার অভিযোগে ডিলারকে জরিমানা

বাংলা স্কুলে পুরষ্কার বিতরনকালে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান মনিটরিংয়ের ব্যবস্থা যদি না থাকে তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে পারে না