Saturday , 20 May 2023 | [bangla_date]

প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনকালে দিনাজপুর চেম্বার সভাপতি

প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধনকালে দিনাজপুর চেম্বার সভাপতি
দিনাজপুরের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে
ক্ষুদ্র উদ্যোক্তাদের সুবিধা দিতে হবে
দিনাজপুর এলাকাধীন নতুন উদ্যোক্তা (নারী ও পুরুষ) উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগে দিনাজপুরের উদ্যোক্তাবর্গ এর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ ও কর্মশালায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেছেন, দিনাজপুরের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা দিতে হবে। আধুনিক প্রযুক্তিতে উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে দিনাজপুর উদ্যোক্তা বর্গের পাশাপাশি ব্যাংক গুলোকে এগিয়ে আসতে হবে। পুরষ শাসিত সমাজে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে পারলে তারা তাদের নিজস্ব পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আধুনিক প্রযুক্তিতে উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে দিনাজপুরের উদ্যোক্তাবর্গের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। আমরা সব সময় চাই, নারীরা এগিয়ে যাক, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুক। তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি আমাদেরই করে দিতে হবে। যাতে করে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমরা নারী উদ্যোক্তাদের ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই।

শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার আয়োজনে এবং দিনাজপুর উদ্যোক্তাবর্গের সার্বিক সহযোগিতায় নতুন উদ্যোক্তা (নারী ও পুরুষ) উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
ঢাকা ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার এন.এ.ডি.পি ও ম্যানেজার এ.এন.এস আযম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর উদ্যোক্তাবর্গের পরিচালক সম্পা দাস মৌ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটয়ারী বিজনেস হাউজ লিমিটেড-দিনাজপুর এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন, চিকিৎসক ও স্বাস্থ্য উদ্যোক্তা দিনাজপুর এর ডাঃ ডিসি রায় ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অংশগ্রহনকারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন রোমেনা আক্তার মনি, সাঈদ মাহমুদ।
সভাপতির বক্তব্যে ঢাকা ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার এএনএস আযম মেহেরাব বলেন, বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ উৎপাদনশীল খাত বান্ধব ব্যাংক, যা আপনার উদ্যোগ এবং আমাদের সহযোগিতা একজন উদ্যোক্তা হিসেবে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রশিক্ষণ ও কর্মশালায় ১৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইজিবাইকের লাইসেন্স ও পৌরসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

চিরিরবন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় জেলা ইটভাটা মালিক সমিতির নতুন কমিটি গঠন

আটোয়ারীতে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ে তিন দিনের উন্নয়ন মেলা শুরু

আলোচিত ঘোড়াঘাট ইউএনওকে হত্যা চেষ্টা মামলার রায় আসামী রবিউলের ১০বছরের কারাদন্ড

সব ব্যার্থতার দায় আওয়ামী লীগের– মির্জা ফখরুল

এমপি রমেশকে হুমকি দিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক