Thursday , 4 May 2023 | [bangla_date]

ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপসহ দিনাজপুরের ফেন্সি আপেল সহ ৩জন গ্রেফতার

র‌্যাবের পৃথক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ সহ দিনাজপুরের মাদক স¤্রাট ফেন্সি আপেল সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোটরসাইকেল করে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তা দিয়ে দিনাজপুর অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ০২ মে ২০২৩ খ্রিঃ বিকেলে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ১০ নং পূনট্টি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামস্থ দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তার উপর র‌্যাবের একটি আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে সন্দেহজনক একটি মোটরসাইকেল তল্লাশি করে ৪৬ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৮), পিতা- মোঃ আব্দুল করিম, সাং- কুড়িয়াল, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ২নং আলাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বারাইহাট বাজারস্থ’ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বারাইহাট শাখা দিনাজপুর এর সামনে দিনাজপুর টু ফুলবাড়ী হাইওয়ে পাকা রাস্তার পৃথক আরো একটি চেকপোস্ট পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৯৯ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৯১ বোতল ফেন্সিগ্রীপ সর্বমোট ১৯০ বোতল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল (২৭), পিতা- মোঃ ফেরদৌস খোকন, সাং-বাউনা ইটাই, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর ২। মোঃ জাকির (২৭),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-দক্ষিণ সানপুর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ধৃত আসামীদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী সিএনজি এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য যে, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল এবং মোঃ জাকির হোসেন ওরফে জাকির দিনাজপুরের মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা। তারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছে। ধৃত আসামী মোঃ আশরাফুল ইসলাম ওরফে আপেল মিয়া ওরফে ফেন্সি আপেল এর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। আরো উল্লেখ্য যে, র‌্যাবের এ দুটি বিশেষ অভিযানে সর্বমোট ২৩৬ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তাদের পরিচালিত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করে ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর এবং ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান ঃ ৫ দোকানদারকে জরিমানা

বন্যার্তদের পাশে হাবিপ্রবির রসায়ন বিভাগ

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

ফের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালু নতুন ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন যাত্রীরা

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী সামিয়ার মৃত্যুতে এলাকায় গুনঞ্জন চলছে

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমিতে জার্সি বিতরণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

আটোয়ারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা