Saturday , 20 May 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন —–হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিএনপি-জামাতের আমলে কৃষকরা সার-বীজের জন্য গুলি খেয়ে মরেছে। কৃষকরা ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি-জামাত কৃষকদের ভয়-ভীতি দেখিয়ে ও কৃষককে গুলি করে মেরে ফেলে তাদের কাছ থেকে ধান-চাল লুট করে নিয়েছে। নিজেদের গোডাউন ভর্তি করেছে। কৃষকরা শান্তিতে ছিল না। এক সময় বিএনপি-জামাতের গুলির ভয়-ভীতি নিয়ে কৃষি কাজে বের হত না কৃষকরা।
শনিবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে স্মার্ট কার্ডের মাধ্যমে ৫ হাজার ক্ষদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এবি ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় স্বল্প সুদে ৫০ কোটি টাকার কৃষি ঋণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন কৃষক ও কৃষি বান্ধব সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কৃষকের ঘরে ঘরে সার-বীজ ঘুরে। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে ভুতর্কি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করেন শেখ হাসিনার সরকার। কৃষকরা এখন বাড়ী থেকে বের হয়ে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন। বঙ্গবন্ধু কন্যা কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপসচিব মোরারজী দেশাইদিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান,দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. তহিদুল হক সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া  সংসদের আহ্বায়ক কমিটি গঠন

খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক কমিটি গঠন

লুঙ্গি পড়া পোশাকে ইজিবাইকে যাত্রী সেজে মাদক সরবরাহের চেষ্টাকালে মাদককারবারি আটক

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

সমাধি পাশে বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ শহীদ শাহজাহান সিরাজের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

স্কাউটস দিনাজপুরের নির্বাহী কমিটির সভা ও জেলা রোভারের সাধারণ সভা

রাণীশংকৈলে পুষনা উৎসব