Saturday , 27 May 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি \
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন বানচাল করতে বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধু কন্যা কখনো পিছপা হবে না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন এদেশের মানুষ। নৌকা মানেই উন্নয়ন।
শনিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনাজপুর প্রেসক্লাব, ভৈরবী, কৃষ্টিবন্ধন ও জিরো কিলোমিটারের সহযোগিতায় ও দিনাজপুর রিসার্স ইনিশিয়েটিভ ও বাহে সাহিত্য পত্রিকার পর্ষদ এর আয়োজনে শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মননের চতুর্মাসিক সাহিত্য পত্রিকা “বাহে” আলোকন সংখ্যার মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জামাতের আমলে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে হত্যা করেছিলো। রমনার বটমুলে বোমা মেরে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে ধ্বংস করেছে বিএনপি-জামাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে বাচিয়ে রেখেছে। দেশের মানুষের কল্যাণে যা যা করার দরকার শেখ হাসিনা সেটাই করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।

দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ কবি ও সাহিত্যিক প্রফেসর মোজাম্মেল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করীম, কৃষ্টিবন্ধন বাংলাদেশের সভাপতি কবি ও সাহিত্যিক ড. সবুজ শামীম।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, গবেষক ও নাট্যজন ড. টিটো রেদওয়ান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাধারন সম্পাদক রহমতুল্লাহ রহমত, বাহে’র সম্পাদক চাষা হাবিব, বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক জলিল আহমেদ, আযাদ কালাম, মাসুদ মুস্তাফিজ, সিম্বা হায়দার, ফরিদুল আজাদ মিলন, লাল মিঞা, মাহবুব আলী, লায়লা চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী ১১ই মার্চ তৎকালীন এসএনকলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ৬ষ্ঠ মিলন মেলা হবে

তেঁতুলিয়ায় কৃষকের দেড় বিঘা বেগুন ক্ষেত নষ্ট , থানায় অভিযোগ

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো

দূর্গাপূজা উপলক্ষে সেতাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আসলামের শাড়ী৷ লুঙ্গি ও নদগ অর্থ বিতরন।।

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

বীরগঞ্জে ২ মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

পুলহাট রাধাকৃষ্ণ ঠাকুর বিগ্রহ মন্দিরে শাড়ি বিতরণকালে স্বরূপ বকসী বাচ্চু

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

ডিস লাইনে সেটাপবক্স বাতিল দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি