Wednesday , 10 May 2023 | [bangla_date]

বাংলাবান্ধা পরিদর্শন করলেন বিএসএফ মহাপরিচালক

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা :
বাংলাবান্ধা জিরোপয়েন্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর
(বিএসএফ) মহাপরিচালক ড. এস এল থাউসেন। শনিবার দুপুরে ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে
প্রবেশ করে বাংলাবান্ধা জিরোপয়েন্ট আসেন তিনি।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
পরে বিএসএফ মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে
বিজিবির রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন
কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক জোরদার করতে বিএসএফ মহাপরিচালকের এই সফর। এ ছাড়া সীমান্তের অন্যান্য বিষয়েও
আলোচনা করা হয়েছে।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয়
সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান,পঞ্চগড় ১৮ বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান,সহকারী পরিচালক হাছানুর
রহমানসহ বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের বিশাল মিছিল

আটোয়ারী থানা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে হ্যাট্রিক করেছে

ঘোড়াঘাটে মা ও অভিভাবক  সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরে পুজা উদযাপন পরিষদ, ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

পীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

পীরগঞ্জে নায়েমের সহকারী পরিচালকের পিতার ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার !