Tuesday , 16 May 2023 | [bangla_date]

বোদায় ভুট্রার বাম্পার ফলন, ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় চলতি মৌসুমে ভুট্রার বাম্পার ফলন হয়েছে, কিন্তু ভুট্রার দাম না পেয়ে কৃষক বিপাকে পড়েছেন। এই উপজেলায় ভুট্টাকে লাভজনক ভেবে অন্য সব ফসল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কৃষক। এখন দাম কম হওয়ায় তাদের লোকসান গুনতে হচ্ছে। ঋণ করে যারা চাষাবাদ করেছিল পরিশোধের দায়ে তাদের এখন মাথায় হাত। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা দেখা গেছে, ধান, গম, আখ, মরিচসহ অন্য সব ফসলের চেয়ে বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। মাঠ ঘাট খাল বিল নদীর চর সর্বত্রই ভুট্টার চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ হাজার হেক্টর। অথচ চাষ করা হয়েছে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১ হাজার হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। তবে ভুট্রার ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ। মৌসুমের শুরুতে ভুট্রার বাজার দর ছিল মণপ্রতি ১১০০/১২০০ টাকা। ভরা মৌসুমে এসে দাম পড়ে যায়। কাঁচা ভুট্টা ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে আর শুকনা ৭০০ থেকে ৮০০ টাকায়। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে ভুট্টার আবাদ করে ফলন হয়েছে ২৫ মণ থেকে সর্বোচ্চ ৩০ মণ, যার বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকা, আর খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকার ওপরে। কয়েক মাস পরিশ্রম করে শূন্য হাতে ঘরে ফিরতে হচ্ছে কৃষকদের। ভুট্টা ক্রয়কারী কোম্পানিগুলো কৃষককে জিম্মি করে কম মূল্যে ভুট্টা ক্রয় করছে বলে অভিযোগ কৃষকদের। কথা হয় ভুট্টা চাষি দেলোয়ার হোসেনের সাথে তিনি অভিযোগ করে বলেন, পাচঁ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি, ভুটার যে বাজার দর তাতে মনে হয় লোকসান গুনতে হবে, এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারব না, সার, বিজ, কীটনাশক-সব কিছুর দাম বেশি অথচ ভুট্টার দাম অনেক কম। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ভুট্রার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকায় চলতি বছর লক্ষ্য মাত্রার চেয়ে একটি বেশি অর্জিত হয়েছে। ভুট্রা চাষ বৃদ্ধি করা জন্য কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের ভুট্রার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা

হরিপুরে মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও পূজা মন্ডব পরিদর্শনে-ত্র্যাডঃ টুলু

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পরিচিতি ও মতবিনিময়

ছুটির দিনেও ভারত থেকে এলো ৮৪৩১টন চাল

বীরগঞ্জের জয়িতা পদক প্রাপ্ত নারী কসাই জমিলা অবহেলিত নারীদেরকে প্রতিষ্ঠিত করতে চায়

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

করোনা পরিস্থিতির অবনতি হলে ফের বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

​সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে ধৈর্য্য ধরুন: ওবায়দুল কাদের