Monday , 8 May 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে আগ্নেয়অস্ত্র ও মাদক সহ ৩ যুবক গ্রেফতার

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি সচল আগ্নেয়স্ত্রের সাথে তাজা গুলি ও ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা ।
গতকাল সোমবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় হলরুমে এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল শনিবার (৬মে) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে সবুর হাসান ওরফে জুলুন (২৬) এর নিকট থেকে ১৩০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিরস্ত্র জহুরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। আসামিকে জিজ্ঞাসাবাদে সবুর হাসান অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার তথ্য মতে, অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গীর রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানি পথের ব্যবসায়ী সঙ্গী রাকিব হাসান ওরফে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাকিব তথ্য দেয় যে, তার নিকট একটি আগ্নেয়াস্ত্র আছে ও আগ্নেয়াস্ত্রটি তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গী রতনদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার (৩৫) এর নিকট রাখা আছে। তার তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রানা মিস্টারকে তার বসতবাড়ী হতে গ্রেফতার করা হয় এবং তার নিজ বাড়ী থেকে চটের ব্যাগের ভেতরে রক্ষিত শপিং ব্যাগ দ্বারা প্যাচানো অবস্থায় ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র ওয়ান সুটার গান ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার এসআই নবিউল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায়

গতকাল সোমবার (৮মে) আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ থানায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

পঞ্চগড়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া বিএনপি নেতার মৃত্যু \ আহত অর্ধ শতাধিক

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের প্রথম বার্ষিক সাধারন সভা

পঞ্চগড়ে বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি আটক এক

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত আট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

কাহারোলে উপজেলা পরিষদে মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত

কাহারোলে উপজেলা পরিষদে মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে ট্রাক্টর-অটোচার্জার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

পীরগঞ্জে চিত্রাঙ্কনে ভাষা শহীদদের স্মরণ