Tuesday , 2 May 2023 | [bangla_date]

বিরামপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:বিরামপুর পৌর এলাকার ভবানীপুর মুন্সিপাড়ার ঘাঁসের জমি থেকে মঙ্গলবার পুলিশ এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
নিহত বৃদ্ধ আব্দুল ওয়াহেদ মুন্সি (৮০) ভবানীপুর মুন্সিপাড়া গ্রামের মৃত: মনছের মুন্সির েেছল। নিহতের স্বজনরা জানান, আব্দুল ওয়াহেদ মুন্সি পেশায় একজন কবিরাজ ছিলেন এবং তিনি ঝাড়-ফুঁক করে বেড়াতেন। সোমবার সন্ধ্যা থেকে আব্দুল ওয়াহেদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন মনে করে তিনি হয়তো অন্য গ্রামে কাজে গিয়েছেন।
মঙ্গলবার সকালে প্রতিবেশিরা বাড়ির পূর্ব পাশ্বে নেপিয়ার ঘাঁসের জমিতে ঐ বৃদ্ধের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা পরিবার ও পুলিশকে সংবাদ দেন। লাশের গলায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ঘটনার রহস্য উঘাটনে পুলিশ ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট মাঠে নেমেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানি! পঞ্চগড়ের বোদায় আউলিয়া ঘাট ট্রাজেডির এক বছর পুর্তি আজ!

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হবে রাণীশংকৈল পৌরসভার নিজস্ব ভবন

সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি

ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে –রমেশ চন্দ্র সেন এমপি

প্রায় দুইশ বছরের ঐতিহ্য নিয়ে দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী চরক পূজা ও মেলা মিলন মেলায় পরিনত