Tuesday , 16 May 2023 | [bangla_date]

বিরামপুরে হিমু’র পরিবার পেলেন মানবিক অনুদান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের সাগাইহাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে নিহত শিশু হিমু (৪) এর অসহায় পরিবারকে নগদ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসা’র (ইউএনও) পরিমল কুমার সরকার।
মঙ্গলবার সকালে নিহত শিশু হিমু’র বাড়িতে সরকারি এ সহায়তা নিয়ে উপস্থিত হন নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এ সময় উপজেলা প্রকল্প বাসতবায়ন কর্মকর্তা কাওছার আলী, জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
নিহত হিমু আক্তার হিয়া (৪) বিরামপুর উপজেলার ৬নং জোতবানী ইউনিয়নের সাগাইহাটা (ফকিরপাড়া) গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে।
জানা যায়, গত সোমবার (১৫ মে) বিকেলে বাড়ির পাশে পুকুর পাডে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন নিহত শিশু হিমু আক্তার হিয়া’র মা লাবনি আক্তার। এসময ওই শিশুর বাবা হেলাল উদ্দিনকে ভাত খেতে দিতে বাডেিত আসেন মা লাবনি আক্তার। কিছুক্ষণ পরে ফিরে এসে সন্তানকে দেখতে না পেয়ে আসেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যাযে শিশু হিমুকে পুকুরে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলে হিম্ ুআক্তার হিয়া’র মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার নিহত হিম্’ুর পরিবারকে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি উপস্থিত সকল বাচ্চাদের খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো জানান, বিরামপুর উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

শেখ হাসিনা ক্ষমতায় থাকতে এদেশে দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেবীগঞ্জে ভোটের ফলাফলকে কেন্দ্র করে হামলা ৩টি সরকারি গাড়ি ভাঙচুর, উপ সচিবসহ আহত-৬

ফকির আলমগীর আর নেই

রানীশংকৈল পৌরসভা কাযার্লয়ের চুরি; আতংকে পৌরবাসি

হরিপুরে সোনালী আঁশ ছড়াতে  ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে ‘প্রেমিকের’ বাড়িতে তরুণীর অবস্থান

হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল বাজারে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন