Monday , 22 May 2023 | [bangla_date]

বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা, পৌর,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার ( ২২ মে -২০২৩) সোমবার বিকেল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিল শেষে বিজয় চত্তরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সদস্য আইন বিয়ক সম্পাদক এডঃ হামিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিতা রানী রায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, বীরগঞ্জ সরকারি কলেজে শাখার সাধারণ সম্পাদক রুদ্র, বীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.মোসাদ্দেক হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রাজা প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট রাজশাহী ২-০ গোলে দিনাজপুরকে হারালো

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে দুইটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা

দরিদ্র অসহায় রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যাপী গাইনী ও মেডিসিন ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুরে পৃথক ঘটনায় ধর্ষণ অভিযোগে ২জন গ্রেফতার

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাস ধার্মিক মানুষের বৈশিষ্ট্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় আরএস নকশা বাতিল করে নতুন নকশা বুলুপ্রিন্ট প্রণয়ের দাবিতে মানববন্ধন

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

ঠাকুরগাঁওসহ সারাদেশে সংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার