Thursday , 25 May 2023 | [bangla_date]

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোনায়েম মিঞা বেসরকারিভাবে বিজয়ী

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোনায়েম মিঞা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা। বৃহস্পতিবার (২৫ মে-২০২৩) রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাচন অফিসার, বীরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার আয়োজনে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে জেলা সিনিয়র রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী মোনায়েম মিঞা বই প্রতীক নিয়ে ১২২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী পরিমল কুমার রায় ভোট পেয়েছেন ১০৮০৩ টি ভোট। এছাড়াও তালা প্রতীক নিয়ে লিমন সরকার পেয়েছেন ১০২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ উড়োজাহাজ প্রতীক প্রার্থী সতীশ চন্দ্র বর্মন ২৬২৪ভোট পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে জেলা উপসচিব মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখিঁ সরকার,বীরগঞ্জ থানা ওসি সুব্রত কুমার সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৮০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর

পীরগঞ্জে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

রাণীশংকৈলে গাজাঁ গাছসহ আটক-১

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের আওতায় জেলা সিএসও ত্রৈমাসিক সভা

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জলিল সভাপতি-আরেফিন সম্পাদক পীরগঞ্জে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বোচাগঞ্জ পাকিস্থানী হানাদার মুক্ত দিবস

পীরগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

স্বাধীনতা বিরোধী অপশক্তিরা এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে চায় রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন