Wednesday , 10 May 2023 | [bangla_date]

বোচাগঞ্জে প্রধানমন্ত্রী কাছে ইসলামী ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদান

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছে বোচাগঞ্জ উপজেলা মাউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল সরকারী ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহন করেন নির্বাহী অফিসার এর প্রতিনিধি মোঃ সামিউল আলম।
গতকাল ১০ মে বুধবার সকাল ১০টায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাউশিক শিক্ষক কল্যান পরিষদের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মোঃ জবাইদুর রহমান, বোচাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোঃ তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ দুলাল হোসেন, সহ-সভাপতি হাফেজ মোঃ নূরনবী, সহ-সাধারণ সম্পাদক আঃ আজিজ, মোঃ নূরে আলম সিদ্দিক, হাফেজ মোঃ আইয়ুব আলী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলবে: রেলমন্ত্রী

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে মানুষকে সুন্দর পথ রচনা করতে হবে

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

বিশ্বব্যাংক প্রতিনিধি দলের প্রকল্পের মাঠ পরিদর্শন বিরলের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা

বোচাগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘পুষ্টি থেকে সমৃদ্ধি হও’ স্লোগানকে সামনে রেখে মে মোমমেন্টের সমাপনী