Tuesday , 16 May 2023 | [bangla_date]

বোদায় অবমুক্ত হলো ৭২টি বাচ্চা জলঢোড়া সাপ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ স্নেক রেসকিউয়ার সহিদুল ইসলাম স¤প্রতি সাপের সন্ধানে গিয়ে উদ্ধার করেন ৭৫ টি সাপের ডিম। পরে সেগুলো পরিচর্যা করে ৭২ টি বাচ্চা ফোটাতে সক্ষম হন। অতঃপর সেগুলোকে নিরাপদস্থলে অবমুক্ত করেন তিনি। গত রবিবার বিকেলে উপজেলার ধরধরা এলাকার টাঙ্গন নদীতে জলঢোড়া সাপের এই বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। এর আগে, গত ১৯ এপ্রিল উপজেলার লাঙ্গলগাঁও এলাকার একটি বাড়ির ঘরের মেঝে খুড়ে মাটির নিচ থেকে ডিমগুলো উদ্ধার করেন সহিদুল ইসলাম। সহিদুল ইসলামের বাড়ি উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বণ্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী হিসেবে কাজ করছেন। তিনি জানান, এই বাড়িটিতে সাপের আনাগোনা আছে এমন খবর পেয়ে সাপ উদ্ধার করতে যাই। কিন্তু কোন সাপ পাচ্ছিলাম না। পরে ইদুরের গর্ত দেখে খোড়া শুরু করি এবং ৭৫টি জলঢোড়া সাপের ডিম পাই। সেগুলোকে নিবিড় তত্ত¡াবধান করতে থাকি। দিন বাড়ার সাথে সাথে ডিম হতে বাচ্চা বেরুনো শুরু করে, একে একে ৭২ টি বাচ্চা পৃথিবীর আলো দেখতে সক্ষম হয়। সহিদুল বলেন, এখন জলঢোড়া সাপের ডিমফুটে বাচ্চা বের হওয়ার সময়। এটি সম্পূর্ণ নির্বিষ এবং উপকারী সাপ, মানুষের জন্য ঝুঁকিপূর্ণও নয়। আর স্রষ্টার প্রত্যেক সৃষ্টির বেঁচে থাকার অধিকার রয়েছে। কাজেই আশপাশে এসব সাপ দেখলে কেউ যেন সেগুলো না মারে এবং ডিম পেলে সেগুলোও নষ্ট না করে সাপ উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য যে, ২০২১ সালের ৭ ফেব্রæয়ারি দেশে প্রথমবারের মত বিরল প্রজাতির রেডকোরাল কুকরি সাপের দেখা মিলে। আহত অবস্থায় সেই সাপটিও উদ্ধার করেছিলেন সহিদুল ইসলাম। এছাড়াও অসংখ্য বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার এবং অবমুক্ত করেছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা দপ্তরের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

বিরামপুরে নবান্নের উৎসবমুখর আমেজ: নতুন ধানের ঘ্রাণে প্রাণবন্ত গ্রাম-শহর

গোবিন্দগঞ্জে কবর থেকে ৭ কঙ্কাল চুরির অভিযোগ

রোজিনার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন

দিনাজপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

বোদায় ৩ জনের মনোনয়নপত্র জমা প্রদান

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে প্রাণ গেল পাথর শ্রমিকের