Tuesday , 9 May 2023 | [bangla_date]

বোদায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে অন্য ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউ’পি চেয়ারম্যান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে সাফির
উদ্দিন নামের এক বৃদ্ধকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড আজিজুল হক শেখ
নামের অন্য ব্যক্তিকে দিয়েছেন ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার রায়। গত ১৫ বছর ধরে
ভাতা ভোগ করা সাফির উদ্দিন গত দুই মাস ভাতা না পেয়ে সমাজসেবা অফিসে
খোঁজ নিতে গেলে বিষয়টি জানাজানি হয়। সাফির উদ্দিনের বাড়ি উপজেলার
পাঁচপীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুয়াগ্রাম প্রধানপাড়া গ্রামে। তিনি
জানান, সমাজ সেবা অফিসে আমাকে মৃত দেখিয়ে আজিজুল হক শেখ নামে
নতুন করে কার্ডের সুপারিশ করেছেন ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার রায়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর জানায়, ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার রায় সাফির
উদ্দিনকে মৃত দেখিয়ে একটি প্রত্যয়ন পত্র অফিসে দেন। তার পরিপ্রেক্ষিতে
আজিজুল হক শেখ নামে কার্ড করা হয়েছে। এই ওয়ার্ডের ইউপি সদস্য মানিক
মিয়া বলেন, ইউ’পি চেয়ারম্যান এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলাপ আলোচনা
করেননি। এই বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকেই জানতে পারলাম। এ
ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, ’স্থানীয় চৌকিদারের মাধ্যমে
জানতে পারি সাফির উদ্দিন বেঁচে নেই। এ জন্য তার পরিবর্তে আজিজুল হককে
কার্ড দেওয়ার জন্য সুপারিশ করি। তবে এটি সংশোধন করা হবে। এ ব্যাপারে
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ বলেন, স্থানীয় চেয়ারম্যান
সুপারিশ দিলে আমরা সেটি করে দিই। এটিও তেমনি হয়েছে। আজিজুল হক শেখ
যে টাকা উত্তোলন করেছেন, তা সমন্বয়ের চেষ্টা করা হবে। তা না করতে পারলে সরকারি
কোষাগারে জমা দিতে বলা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ‘পুষ্টি থেকে সমৃদ্ধি হও’ স্লোগানকে সামনে রেখে মে মোমমেন্টের সমাপনী

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার

রাণীশংকৈলে মেয়র হলেন মুস্তাফিজুর রহমান।। বিস্তারিত জানতে টাচ করুন

বীরগঞ্জে করোনা প্রতিরোধে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসার ক্যাম্প

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজিবি দিবস উদযাপন

দিনাজপুরে সমাজ সেবা দিবসে আলোচনা সভা

আদালতে জামিন নিতে গিয়ে বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারাগারে