Monday , 8 May 2023 | [bangla_date]

বোদায় ধান ক্ষেতে পঁচামিন প্লাস বিষ স্প্রে করায় চার কৃষকের ধান নষ্ট

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ধানক্ষেতে পঁচামিন প্লাস ও ওপেক ঔষুধ স্প্রে করায় ৪ কৃষকের প্রায় সাড়ে ৭ বিঘা ব্রি-ধান ২৯ জ্বলে গেছে। জমিতেই নষ্ট হয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। ধান জ্বলে যাওয়ার প্রভাবে ধান চিটা হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এ বিষয়ে নির্বাহী অফিসার বরাবর ৪ কৃষক লিখিত অভিযোগ করেছেন। কৃষকগুলো হলেন উপজেলার বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট বেংহারী বালাভীর গ্রামের মোঃ আশরাফুল ইসলামের ৬৬শতক, মোঃ আব্দুল মজিদের ৬০ শতক, আতাউর রহমানের ৫০ শতক, মোঃ আবু কালামের ৫০ শতক, তারা লিখিত অভিযোগে বলেন, আমরা ব্রি-ধান ২৯ রোপন করেছিলাম। প্রথম অবস্থায় ধানের বাম্পার ফলন হয়। মাঝে মধ্যে যেখানে সেখানে বøাষ্ট রোগ দেখা দেয়। স্থানীয় মন্ডলেরহাট হাফিজুলের সার ও কীটনাশকের দোকানে ধানের এই রোগের জন্য পরামর্শ চাইতে গেলে সে আমাদেরকে পঁচামিন প্লাস ও ওপেক ঔষুধ দেন। গত ২১-০৪-২০২৩ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সময় ঔষধ নিয়ে ধানক্ষেতে স্প্রে করে দিলে সমস্ত ধান জ্বলে যায়। সার ও কীটনাশক দোকানদার হাফিজুলের সাথে পরে যোগাযোগ করিলে উনি বলেন আমার কিছু করার নাই, আমি তো ঔষুধ বাড়িতে তৈরী করি না, আমাকে কোম্পানী সরবরাহ করে আমি তা বিক্রি করি। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি সরজমিনে তদন্ত করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ করার পরামর্শ দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় গণিত অলিম্পিয়াড প্রাথমিক শিক্ষকদের ৬ দিন ব্যাপী প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

বীরগঞ্জে এবার এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ১৭৮ জন

পীরগঞ্জে প্রয়াত দুই সাংবাদিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল

বোচাগঞ্জে গুড নেইবারস্ এর আশা বালিকা বিদ্যালয়ের উদ্বোধন

বোচাগঞ্জে রহিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার ও প্রতিষ্ঠানের সভাপতি সহ ৪জনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে কর্মশালা

পীরগঞ্জে চিকিৎসকদের নিয়ে ডায়াবেটিস চিকিৎসা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার

রানীশংকৈল উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী শালবাগান রক্ষার দাবিতে মানববন্ধন

আশুড়ার বিল আর দু’পাশের বনের দৃশ্য দেখতে মাঝে দৃষ্টিনন্দন কাঠের সেতুতে উপচে পড়া ভীড়

বাল্য বিবাহের আয়োজনের দায়ে বরের তিন মাসের কারাদন্ড ও কনের পরিবারকে অর্থদন্ড প্রদান