Wednesday , 31 May 2023 | [bangla_date]

বোদায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বিশ্ব তামাকমুক্ত দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। তামাক নয়, খাদ্য ফলান এই প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও পল্লী সাহিত্য সংস্থা এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রধান, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ। এ সময় পুলিশ প্রশাসন,সরকারি বেসরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ,লেপ্রসী মিশনের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে পল্লী সাহিত্য সংস্থা বোদা হাসপাতালের সামনে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় ধুমপান বিরোধী লিফলেট বিতরন করা হয়। দিবস উদযাপনে পল্লী সাহিত্য সংস্থা কে আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাবলুবিবি ট্রাস্ট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু সম্পাদক হাসিনুর

পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শিশুটি তার মা বাবা কে খুঁজছে

বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল

বোচাগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক প্রতিনিধিগণের সাথে মতবিনিময়

বীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বালাইনাশক, রাসায়নিক সার বিতরণ

হরিপুরে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার মনোনীত প্রার্থী সুজন

দিশেহারা বিএনপি’র এখন একমাত্র পথ সন্ত্রাস এবং ষড়যন্ত্র -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে বিউটিশিয়ানদের নিয়ে ১ম বারের মতো ব্রাইডাল কম্পিটিশন

ঠাকুরগাঁওয়ে পৌরসভায় বঙ্গবন্ধু মুর‌্যাল উদ্বোধন