Monday , 8 May 2023 | [bangla_date]

বোদায় সুপারির ফলন ভাল হয়েছে, দামও ভাল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় সুপারির ফলন ভাল হয়েছে। ভাল ফলনের পাশ্পাাশি ভাল দামে বাজারে সুপারি বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে বড় সুপারি ৩০০ টাকা দরে পণ (২০) হালি বিক্রি হচ্ছে। মাঝারি সুপারি ২০০ টাকা ও ছোট সাইচ সুপারি ১৫০ টাকা পণ দরে বিক্রি হচ্ছে। সুপারি ভাল দাম পেয়ে সুপারী চাষীদের মুখে হাসি ফুটেছে। উপজেলার কম বেশি সব এলাকায় ছোট, বড় ও মাঝারি সুপারির বাগান রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে সুপারির বাম্পার ফলন হয়েছে। বেশ কয়েক বছর ধরে সুপারির বাজার মুল্য ভাল থাকায় অনেক কৃষক সুপারি চাষ শুরু করেছেন। বাড়ির আশ পাশ ছাড়াও অনেকে পড়ে থাকা জমিতে সুপারির চাষ করছেন। গতকাল শনিবার সরজমিনে দেখা যায় বোদা নগরকুমারি হাটে সুপারি বেচা-কিনা জমে উঠেছে। দুর দুরান্ত হতে সুপারি পাইকাররা এসেছেন সুপারি ক্রয় করতে। স্থানীয় সুপারি ব্যবসায়ী মোস্তাফির রহমান জানান, এই হাটের সুপারি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে প্রেরণ করা হচ্ছে। এই এলাকার সুপারি বেপারীরা নিজ এসে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে ক্রয় করে ট্রাংক ও বাস যোগে নিয়ে যাচ্ছে। এই এলাকার সুপারী দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া সুপারির বাজার ভাল রয়েছে স্থ্ানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সারে আক্রান্ত দিলশাদকে বাঁচাতে সাহায্যের আবেদন

রাস্তার পাশে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফীর মাধ্যমে প্রতারণার অভিযোগের ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা

বোদায় নারী দিবসে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ

পীরগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বীরগঞ্জে কাল্ব এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর

দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

বীরগঞ্জে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী