Monday , 8 May 2023 | [bangla_date]

ভেড়া পালনে সংসারের উন্নতি হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার নির্দেশনা ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দেশ আজ মাংসে স্বয়ংসম্পন্ন। দেশে আজ আমিষের সংকট নেই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে সে সময় ভারত থেকে গরু না এলে বাংলাদেশে কুরবানী হতো না। এখন কুরবানীর পশুর জন্য আর কারো জন্য অপেক্ষা করতে হয় না। বাংলাদেশ পশু সম্পদে আজকে সমৃদ্ধ। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছিল। মানুষের মাথাপিছু আয় কমিয়ে দিয়েছিল। বাংলাদেশকে সন্ত্রাসের স্বর্গরাজ্য বানিয়েছিল। কাজেই ভেড়া পালনেও মানুষের সমৃদ্ধি আসে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে দেশ তারা ধ্বংস করে।
সোমবার (৮ মে ২০২২) দুপুরে দিনাজপুর জেলার কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১৩৯ জন সুফলভোগীদের মাঝে ২ টি ভেড়া বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম” এর আত্নপ্রকাশ আহবায়ক মোরশেদ মানিক ও সদস্য সচিব মিলন

তেঁতুলিয়ায় করতোয়ার ৩০ মেগাওয়াট সৌর বিদ্যুত দ্রুত বাস্তবায়নে স্থানীয়দের মানববন্ধন

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

পীরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গণঅনশন

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি আমজাদ সম্পাদক মোস্তাফিজুর

দিনাজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের পিতাসহ ৭ জন আটক