Wednesday , 24 May 2023 | [bangla_date]

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দিনাজপুরে নকল প্রসাধনী তৈরী ও বিক্রির অপরাধে কারখানা সিলগালা ও জরিমানা

দেশীয় নামী-দামী ব্রান্ডের পণ্যের হুবহু মোড়ক ব্যাহার করে নকল ও অবৈধ প্রসাধনী বিভিন্ন দোকানে বিক্রি করার অপরাধে দিনাজপুরে আবরার কেমিক্যাল নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।
কারখানায় অভিযান চালিয়ে সিলগালা ও ২০হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের উপশহর ২নং বøকের আবরার কেমিক্যাল নামে ওই কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা ও জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী জানান, দিনাজপুর শহরের উপশহর ২নং বøকের নিজ বাসায় আবরার কেমিক্যাল নামে একটি নকল প্রসাধনী তৈরীর প্রতিষ্ঠান গড়ে তোলেন জনৈক ফারুক হোসেন। অভিযান চলাকালীন প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকার কারণে ম্যানেজার মো. শামিম প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। যেহেতু প্রতিষ্ঠানটি নিজস্ব কোন ব্রান্ডের কসমেটিক্স সামগ্রী প্রস্তুত না করে দেশীয় নামী-দামী ব্রান্ডের সামগ্রী করছে। আবার আলাদা কোন স্থাপনায় নয়-নিজ বাড়িতে অবৈধভাবে কেমিক্যাল মিশিয়ে নকল পণ্য সামগ্রী তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজারকে তাৎক্ষণিক ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নকল প্রসাধনী পণ্য সামগ্রী তৈরীর মধ্যে ইতালিয়ানো স্প্যানিশ অলিভ ওয়েল, ওয়েলস ক্যাস্টর ওয়েল, জর্ডন গিøসারিন,জনসন অলিভ ওয়েলসহ রাজস্থানী হেনা কোন মেহেদী ও কাভেরী মেহেদী উল্লেখযোগ্য বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ ।

পঞ্চগড়ে অসহায় দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দেশি মুরগি ও উপকরণ বিতরণ

বীরগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

আটোয়ারীতে গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

হরিপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে সুজনের উঠান বৈঠক

পঞ্চগড়ের তিন উপজেলায় ধরাশায়ী হলেন বর্তমান চেয়ারম্যানরা

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম