Monday , 22 May 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ শুরু

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ”স¥ার্ট
ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭দিন ব্যাপি ভ‚মি
সেবা সপ্তাহ শুরু হয়। উপজেলা ভ‚মি অফিসের
তত্বাবধায়নে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এই সেবা সপ্তাহ
পালিত হবে।
সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের
আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার
নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
শাহরিয়ার আজম।
বিশেষে অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগ সভাপতি
অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,
ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা আ.লীগ যুগ্ন
সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, বীর
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান আবুল
হোসেন ও শরৎ চন্দ্র প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,
প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল
ইসলাম প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন এসিল্যান্ড
ইন্দ্রজিত সাহা। সভায় বক্তরা অনলাইনে জমির খাজনা
প্রদান, ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান
করাসহ ভ‚মি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক
নিয়ে আলোচনা করেন।
পরে উপজেলার ৮ ইউনিয়নের ৫ টি ভ‚মি অফিসের আওতায়
পাঁচ জনকে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা ক্রেস্ট
প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২০ হাজার কণ্ঠে পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানেই দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে- ভূমিমন্ত্রী

তেঁতুলিয়ায় বিনামূল্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত

বীরগঞ্জে শিশুদের জন্য শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হরিপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে স্কুলের নিয়োগ বাতিলের দাবীতে মানবন্ধন

পীরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে পুলিশের চেকপোস্ট ও টহল জোরদার

মা সমাবেশের আলোচনায় জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মায়ের পুষ্টিতে সফলতা অর্জন করতে হবে