Tuesday , 2 May 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভ্রাম্যমান আদালতে আজিজুর রহমান (৪৫),সামসুল হক (৫০) ও মানিক হক (৩২) নামে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজিজুর উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে, সামসুল নেকমরদ বাজার এলাকার নয়বর রহমানের ছেলে এবং মানিক করনাইট গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

গতকাল সোমবার (১লা মে) সন্ধ্যায় পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানিক টিম ওই ৩ জনকে হাতে নাতে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা তাদের প্রত্যেককে মাদক আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সন্ধ্যায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন

বীরগঞ্জে গার্মেন্টস ট্রেণিং সেন্টার শুভ উদ্বোধন

নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির মাছ

বোচাগঞ্জে বিদ্যূতায়িত হয়ে যুবকের মৃত্যু

বোদায় সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে -পঞ্চগড়ে সারজিস আলম

পীরগঞ্জে বাজার কমিটি ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহনে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিনের পুতুলে’ প্রতারণা, মিলে না প্রতিকার !

আদিবাসী ঢুডু সরেন হত্যাকান্ড, সকল আসামীকে খালাস দেয়ায় বিস্ময় প্রকাশ