Wednesday , 10 May 2023 | [bangla_date]

রাণীশংকৈলে ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই পরিবারের ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার বাজেকবসা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল,রফিকুল ও শফিরুল ৪ ভাই একটি বাড়িতেই বসবাস করে। ঘটনার দিন ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে মূল অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি গোয়াল ঘর, ৫ টি রান্না ঘর, ৪ টি খড়িঘর ও ১ টি খড়ের গোদাসহ মোট ১৫ টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে রাণীশংকৈল ফায়ার সার্ভিরের দুটি ইউনিট স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে ৩০ মিনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, সবমিলে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাণীশংকৈল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফলি বেগম, পিআইও স্যামুইল মার্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিক তাদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা করেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাড়ি ভাংচুর করতে গিয়ে পিতা-পুত্ররে জেল

ঠাকুরগাঁও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আনিসুরের বেনামে ৫টি অ্যাম্বুলেন্স সহ রয়েছে সম্পদের পাহাড়!

আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই

তেঁতুলিয়ার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রাণীশংকৈলে ”মানবতার বন্ধন” আয়োজিত ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে স্যলাইন পদ্ধতিতে পরোটা ভেজে তাক লাগাচ্ছেন — আ : হামিদ