Thursday , 18 May 2023 | [bangla_date]

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের বাজেট ঘোষনা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বুধবার বিকেলে বলিদারা বাজারস্থ ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে বাজেট ঘোষনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান আব্দুল বাড়ী বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব দবিরুল ইসলাম, ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।

ইউপি সচিব দবিরুল ইসলাম জানান,এবারে বাজেটে পরিষদের দু‘টি অংশ থাকে-১ম অংশ রাজস্ব হিসাব এবং ২য় অংশ উন্নয়ন হিসাব। রাজস্ব অংশের কর ও রেট হতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ছয় লক্ষ ষাট হাজার ছয়শত টাকা, লাইসেন্স ও পারমিট হতে তিন লক্ষ আশি হাজার পাঁচশত টাকা এবং অন্যান্য (নিবন্ধন কর সহ) আয় ধরা হয়েছে পঁঞ্চান্ন হাজার, সর্বমোট দশ লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা।

বাজেট প্রণয়ন ও অনুমোদন বিধিমালার ১১ ধারা মোতাবেক একানব্বই হাজার তিনশত পঁচাত্তর টাকা উদ্বৃত্ত রেখে খাতওয়ারি দশ লক্ষ পাঁচ হাজার একশত পঁচিশ টাকা ব্যয় ধরা হয়েছে। ২য় অংশ উন্নয়ন খাতে সম্ভাব্য বারো লক্ষ টাকা আয় ধরা হয়েছে। ১ম ও ২য় অংশে সর্বমোট বাইশ লক্ষ ছিয়ানব্বই হাজর পাঁচশত টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রায়সায়নিক সার বিতরণ

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু

খানসামায় বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধার

খানসামায় শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান

পীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল ১৪টি ঘর

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

বীরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারকে আর্থিক অনুদান দিলেন নৌপ্রতিমন্ত্রী