Saturday , 20 May 2023 | [bangla_date]

শিগগিরই পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি ট্রেন-রেলপথ মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি\ রেলমন্ত্রী অ্যাডভোকেট অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, শিগগিরই পঞ্চগড় থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চালু করা হবে। তিনি গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অন্যান্য যানবাহনের তুলনায় রেলপথে এখনও ভাড়া অনেক কম। যে কারণে সাধারণ মানুষ রেলপথে এখনও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত করতে পারছে। একই কারণে রেলপথে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট রাখা হয়েছে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল যোগাযোগ বাড়ানো হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার অভ্যন্তরীণ রেলপথ বাড়ানো ও পণ্য পরিবহনের দিকেও নজর দিচ্ছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার পরিকল্পনাটিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। যে কোন সময়ই কাজ শুরু হতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টায় এগিয়ে চলেছি। আমরা এখন উন্নত দেশের লক্ষ্যে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাচ্ছি। রেলকে যুগোপযোগী উন্নয়নে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন দেশের সঙ্গে কানেকটিভিটি বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্থানীয় ষ্টেশন মাস্টার মাসুদ পারভেজ, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ

পঞ্চগড়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে দিলো প্রশাসন

শীতে জবুথবু বীরগঞ্জ

রাণীশংকৈলে সড়ক দূ,র্ঘট,নায় প্রা,ণ হারালেন কাঠমিস্ত্রি

বীরগঞ্জে প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রেলপথ মন্ত্রীর দাবি পঞ্চগড়ে কাদিয়ানী স¤প্রদায়ের ওপর হামলা পরিকল্পিত ৬ মামলায় আসামী ৮২০০ \ গ্রেফতার ৮৫

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু,  কমতে পারে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, কমতে পারে কাঁচা মরিচের দাম

বিরলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ঠে এক শিশুর মৃত্যু